প্রিন্ট এর তারিখঃ May 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
মধুপুরে মেম্বার কল্যাণ ফোরামের উদ্যোগে ধানের শীষের মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০১ (মধুপুর-ধনবাড়ি) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনকে বিজয়ী করার জন্য ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য মিছিল করেছে মধুপুর মেম্বার কল্যাণ ফোরাম। রোববার(৮ ফেব্রুয়ারি) বিকেলে মধুপুর উপজেলা মেম্বার কল্যাণ ফোরামের আয়োজনে মধুপুর সরকারি রানী ভবানী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মেম্বার কল্যাণ ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক সুলতানের নেতৃত্বে ধানের শীষের মিছিলটি বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। এসময় উপজেলা মেম্বার ফোরামের সকল মেম্বার উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com